• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে রোবটিক সার্জারি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রকমারি ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় কিংবা থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারের মধ্যে হঠাৎ বিজ্ঞাপন সামনে আসা, কোনও লিংকে ক্লিক করলেই অজানা ওয়েবপেজে চলে যাওয়া কিংবা হোম স্ক্রিনে অনাকাঙ্ক্ষিত ছবি ও ভিডিও দেখার মতো বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন অনেক ব্যবহারকারী। ব্রাউজারের অনুমতি, সন্দেহজনক অ্যাপ কিংবা অ্যাডওয়্যারের কারণে এসব সমস্যা দেখা দিতে পারে। তবে ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনের বেশির ভাগই বন্ধ করা সম্ভব।

ক্রোম ব্রাউজারে পপ-আপ বন্ধ করুন

প্রায় অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজার ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার হিসেবে থাকায়, এটিই বর্তমানে ব্যবহারকারীদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়। ক্রোম ব্রাউজারে পপ-আপ বন্ধ করতে প্রথমে অ্যাপটি খুলে ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস’ থেকে ‘সাইট সেটিংস’ নির্বাচন করুন। সেখানে ‘পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস’ অপশনে গিয়ে সেটি বন্ধ করে দিন। এতে ওয়েবসাইট থেকে আসা অধিকাংশ অনাকাঙ্ক্ষিত পপ-আপ ও অন্য পেজে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যাওয়ার ঘটনা ঠেকানো যাবে। গুগল ক্রোম ব্যতীত অন্যান্য ব্রাউজারেও প্রায় অনুরূপ পদ্ধতিতেই পপ-আপ বন্ধ করার সুবিধা চালু করা যায়।

অপ্রয়োজনীয় ওয়েবসাইটের নোটিফিকেশন বন্ধ করুন

অনেক সময় বিজ্ঞাপনকে পপ-আপ মনে হলেও সেগুলো আসলে ওয়েবসাইটের পাঠানো নোটিফিকেশন। পূর্বে কোনও ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিয়ে থাকলে সেখান থেকে বারবার প্রচারণামূলক বার্তা আসতে পারে। এ ধরনের নোটিফিকেশন বন্ধ করতে ক্রোমের ‘সেটিংস’ থেকে ‘সাইট সেটিংস’ এবং এরপর ‘নোটিফিকেশনস’ অপশনে যান। অনুমতি পাওয়া ওয়েবসাইটগুলোর তালিকা থেকে অপরিচিত বা অপ্রয়োজনীয় সাইট নির্বাচন করে ব্লক করুন। ফোনের কোনও অ্যাপ থেকে বিজ্ঞাপন এলে ফোনের ‘সেটিংস’-এর ‘নোটিফিকেশনস’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট অ্যাপের নোটিফিকেশনও বন্ধ করে দিন।
ব্রাউজার ব্যবহার না করলেও হোম স্ক্রিনে কিংবা অন্য অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন দেখা গেলে সম্প্রতি ইনস্টল করা কোনও অ্যাপ সমস্যা তৈরি করছে কি না, তা পরীক্ষা করুন। বিশেষ করে অপরিচিত গেম, ফোন পরিষ্কারের অ্যাপ, ব্যাটারি সাশ্রয়ের টুল কিংবা তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে নামানো অ্যাপগুলো যাচাই করা জরুরি। এ জন্য ফোনের ‘সেটিংস’ থেকে ‘অ্যাপস’ বিভাগে যান। সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা দেখে সন্দেহজনক অ্যাপ নির্বাচন করুন এবং ‘আনইনস্টল’ অপশনে চাপ দিন। এরপর ফোন পুনরায় চালু করে দেখুন বিজ্ঞাপন বন্ধ হয়েছে কি না।

প্লে প্রোটেক্ট দিয়ে নিরাপত্তা পরীক্ষা করুন

সন্দেহজনক অ্যাপ মুছে ফেলার পরও বিজ্ঞাপন দেখা গেলে গুগল প্লে স্টোরের নিরাপত্তা সুবিধা ব্যবহার করে ফোন পরীক্ষা করুন। প্লে স্টোর খুলে প্রোফাইল আইকনে চাপ দিন। এরপর ‘প্লে প্রোটেক্ট’ নির্বাচন করে স্ক্যান চালান। পাশাপাশি ক্ষতিকর অ্যাপ শনাক্ত করার সুবিধাটি চালু আছে কি না নিশ্চিত করুন। প্রয়োজনে ফোনের অপারেটিং সিস্টেম, ক্রোম ও অন্যান্য অ্যাপ আপডেট করুন।
আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগলআটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগল
সন্দেহজনক বিজ্ঞাপনে ক্লিক করবেন না
‘আপনার ফোনে ভাইরাস রয়েছে’, ‘এখনই ফোন পরিষ্কার করুন’ অথবা ‘আপনি লটারিতে জিতে নিয়েছেন কোটি টাকা’, এমন সব সন্দেহজনক পপ-আপ দেখলেই তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। এ ধরনের বিজ্ঞাপন ভুয়া সতর্কবার্তা বা আকর্ষণীয় গ্রাফিকের মাধ্যমে ব্যবহারকারীকে প্রলুব্ধ করে পাসওয়ার্ড ও ব্যাংক-সংক্রান্ত তথ্য চুরি কিংবা ক্ষতিকর অ্যাপ ইনস্টল করানোর চেষ্টা করতে পারে। তাই অপরিচিত বিজ্ঞাপন এড়িয়ে চলুন এবং কোনও অ্যাপ ইনস্টল বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সেটির বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category