• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বার্সেলোনার উৎসবে সেরা ‘রইদ’, স্বীকৃতি পেল ‘দেলুপি’ও

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: ইউরোপের দেশ স্পেনের শহর বার্সেলোনা। শহরটি মূলত ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে এখানে সিনেমার চর্চাও কম নয়। শহরটিতে অনুষ্ঠিত হয় ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা’, যেখানে এশিয়ার সিনেমাগুলো অংশ নেয়।
উৎসবটির এবারের আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। মূল প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এছাড়া ‘আদার ন্যারেটিভ সেকশন’-এ স্পেশাল মেনশন পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’।
২২ অক্টোবর শুরু হয়েছিল এই উৎসব, শেষ হয়েছে ২ নভেম্বর। সেদিনই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা সুমন ও তাওকীর দুজনেই। কৃতজ্ঞতা জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষের প্রতি। এর আগেও বিভিন্ন উৎসবে অংশ নিয়েছিল ‘রইদ’ ও ‘দেলুপি’; জিতেছে নানা পুরস্কার। সেই ধারাবাহিকতায় এবার আরও দুটি স্বীকৃতি যুক্ত হলো সিনেমাগুলোর ঝুলিতে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আয়োজনগুলোতে বাংলাদেশি সিনেমার উপস্থিতি আরও উজ্জ্বল হয়ে উঠছে।
উল্লেখ্য, মিথের সঙ্গে গ্রামবাংলার চিরায়ত উপাখ্যানের সমন্বয়ে ‘রইদ’ বানিয়েছেন সুমন। এর গল্পের রহস্য আর নির্মাণশৈলি মুগ্ধ করেছে দর্শককে। প্রেক্ষাগৃহেও দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। অন্যদিকে ‘দেলুপি’র গল্প খুলনার দেলুটি ইউনিয়নের। সেখানকার এক বন্যার ঘটনার সঙ্গে রাজনৈতিক বাস্তবতার মিশেলে গল্প বুনেছেন নির্মাতা তাওকীর। এটিও সাড়া পেয়েছিল বেশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category