• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পারস্পরিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার রূপরেখা হিসেবে অভিহিত করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, এ চুক্তি মূলত বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এ চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা পণ্য ও সেবা সরবরাহ করে, যার সঙ্গে যুক্ত থাকে উচ্চমানের উদ্ভাবন ও আন্তর্জাতিক উত্তম চর্চা। কোনো দেশে মার্কিন কোম্পানি কার্যক্রম পরিচালনা কিংবা বিনিয়োগ শুরু করলে সেখানে মানসম্মত ও ভালো বেতনের কর্মসংস্থান তৈরি হয়। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য এসব সুযোগ উন্মুক্ত করার পথ তৈরি করছে। বাণিজ্য তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তা ন্যায্য, পারস্পরিক এবং দৃশ্যমান ফলাফল বয়ে আনে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য, সেবা, উদ্ভাবন, আন্তর্জাতিক উত্তম চর্চা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে। তিন দিনব্যাপী এই ট্রেড শোর আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category