• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী

তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে সেখানে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে আছেন ডা. জুবাইদা রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category