• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল জর্ডানের আবু উবাইদা মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : আবারও বোমা হামলার হুমকি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে! ২৭ নভেম্বরের মধ্যে মুম্বাইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’-র নাম উল্লেখ করে হুমকির ইমেল পাঠানো হয়েছে। শুধু তার বাড়ি নয়, মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। এর মধ্যে রয়েছে মেয়রের দফতর, একটি ব্যাংক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম।
ঘটনার পরেই সতর্ক হয়েছে মুম্বাই পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলিতে শুরু হয়েছে তল্লাশি। খবর, বোম নিষ্ক্রিয়কারী দল এবং নিরাপত্তাকর্মীরা ইমেলে উল্লেখ করা জায়গাগুলিতে তল্লাশি চালান। যদিও এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক মেলেনি। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। হুমকির সত্যতা যাচাই করতেও তদন্ত শুরু হয়েছে।
গত ২৩ অক্টোবরও একই ধরনের একটি হুমকি ইমেলে অমিতাভের জুহুর বাড়ির নাম উল্লেখ করা হয়েছিল। এর পাশাপাশি দিলজীত দোসাঞ্ঝের মুম্বইয়ের অনুষ্ঠানেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার কথা বলা হয়েছিল। পাশাপাশি দাবি করা হয়েছিল, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ‘জলসা’তেও হামলা হতে পারে।
সেই ইমেলে খলিস্তানের প্রসঙ্গও ছিল। আরও দাবি করা হয়েছিল, আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠানের সময়ও হামলা হতে পারে। ওই হুমকির পরেই অমিতাভের বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category