• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

চকরিয়ায় তহসিল অফিসের সামনে অবরুদ্ধ ড্রেন জনস্বার্থে উন্মুক্ত করলেন এসিল্যান্ড

প্রভাত রিপোর্ট / ৮৬ বার
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা তহসিল অফিসের সামনে বহু বছর ধরে অবরুদ্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ ড্রেন অবশেষে জনস্বার্থে উন্মুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন পথচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।
তহসিল অফিসসংলগ্ন পৌরসভার এই ড্রেনটি দীর্ঘদিন আগে ক্ষতিগ্রস্ত ও জীর্ণ কাঁটাতারের বেড়ার মধ্যে বন্ধ হয়ে পড়ে। ফলে ড্রেনের পানি চলাচল ব্যাহত হওয়া ছাড়াও পথচারীদের জন্য সৃষ্টি হয় তীব্র সংকট। সরু জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে তাদের সড়কের ওপর দিয়ে হাঁটতে হতো। বিশেষ করে বয়স্ক মানুষ, নারী ও সরকারি সেবা নিতে আসা নাগরিকরা চরম দুর্ভোগের শিকার ছিলেন।
এ সমস্যার সমাধানে দৈনিক ভোরের ডাক–এর চকরিয়া সংবাদদাতা সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)–এর নিকট লিখিতভাবে জানান। আবেদন পাওয়ার পর তিনি সরেজমিন পরিদর্শন করে দ্রুত ড্রেন উন্মুক্ত করার নির্দেশ দেন।
দৈনিক প্রভাত ও নিউজ ভিশনের প্রতিনিধি নুরুল ইসলাম বলেন ৬ মাস আগে লাইভ দেওয়া হয়েছিল জনসাধারণের চলাচল বন্ধ থাকায় ড্রেনটি বর্তমানে উন্মুক্ত এতে স্থানীয়রা খুশি হয়েছেন।
স্থানীয়রা জানান, “ড্রেনটি এতদিন বন্ধ থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হতো। হাঁটাচলার জায়গাও ছিল না। আজ ড্রেনটি উন্মুক্ত হওয়ায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি।”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন—“পথচারী, সেবাপ্রত্যাশী ও সাধারণ জনগণের চলাচলের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনদুর্ভোগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উল্লেখিত ড্রেন উন্মুক্ত হওয়ায় এলাকাবাসী এসিল্যান্ড রূপায়ন দেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও