• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

নোয়াখালীতে গ্রামবাসীর দু পক্ষের সংঘর্ষে ৪০ দোকান ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ

প্রভাত রিপোর্ট / ৯৮ বার
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মাহফুজুর রহমান,নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসী ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মোটরসাইকেল সহ ৪০ টি দোকান ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার নদনা বাজারে। তবে বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিগত ৪ বছর পূর্বে থেকে উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা ও দক্ষিণ শাকতলা গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে ২ পাড়া বিভক্ত হয়। আদালতে দুই পাড়ার ৪ টি মামলা চলমান রয়েছে।
গত ৫ ডিসেম্বর উপজেলার নদনা বাজারে একটি অনুষ্ঠানে ২ পাড়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ৬ ডিসেম্বর বেলা ১১ টার দিকে উত্তর শাকতলার হৃদয় নামের এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্নক জখম করা হয়। ৮ ডিসেম্বর রাত ৮ টার দিকে দক্ষিণ শাকতলার পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।পরে রিপনের সেলুন, বাবুলের ফল দোকান, জহিরের বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিনের ঔষধ দোকান, জামালের কসমেটিকস দোকান, মহারাজের ফাস্টফুড, সুমন ইলেকট্রনিক, জামাল ও মহিনের মোবাইল দোকান, তাহেরের কাপড় দোকান, আনোয়ারের মুদি, ফিরোজের ওয়ার্কশপ, মহিন পাটোয়ারী মুদি, মা ইলেকট্রনিক এন্ড টেলিকম, ফোরকান সু- স্টোরে এলোপাতাড়ি পিটিয়ে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে প্রায় ২ কোটি টাকার হয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান. রাত ১২ টার দিকে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় ব্যবসায়ী মহিন ও বাবুল অভিযোগ করে জানান, গত কয়েক দিন ধরে গ্রামের ২ পাড়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ লেগে আছে। খবর দেওয়ার পরও পুলিশ সময়মতো আসে না। এ পর্যন্ত কাউকে আটকও করা হয়নি। বাজারের নিরীহ ব্যবসায়ীদের মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঐ এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও