• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিচ্ছে সরকার এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ও একের পর এক অভিযোগের জেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। গত পাঁচ দিনে তাঁর সম্পদ কমেছে ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩০ কোটি ডলার। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ৮ নম্বর থেকে ১৩ নম্বরে নেমে গেছেন তিনি।
গত পাঁচ দিনে হুয়াং জেনসেনের সম্পদ হারানোর পরিমান বর্তমান বাজার দরে বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ কোটি টাকা। এই অর্থ বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যত টাকা খরচ করা হয় তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ সারা বছর উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ সরকার যত টাকা খরচ করে, গত পাঁচ দিনে হুয়াংয়ের সম্পদ কমেছে তার চেয়ে অনেক বেশি। গত অর্থবছরে সরকার এডিপিতে ব্যয় করেছে ১ লাখ ৪১ হাজার কোটি।
ফোর্বসের সর্বশেষ রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ১৩ নভেম্বর হুয়াংয়ের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৯ বিলিয়ন বা ১৪ হাজার ১৯০ কোটি ডলার। এক দিনেই তাঁর সম্পদ কমেছে ২৮০ কোটি ডলার বা ১ দশমিক ৯৭ শতাংশ। ধনীদের মধ্যে কার সম্পদ কত বাড়ল বা কমল সেই তালিকায় দেখা যাচ্ছে, সম্পদ হারানোর তালিকায় গতকাল তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের শেষ কর্মদিবস। শনি ও রবিবার শেয়ারবাজার বন্ধ থাকে।
সপ্তাহের শুরুতে সোমবার বাজার খোলার আগে জেনসেন হুয়াংয়ের সম্পদের পরিমাণ ছিল ১৬২ দশমিক ২ বিলিয়ন বা ১৬ হাজার ২২০ কোটি ডলার। সেই হিসাবে পাঁচ দিনে তাঁর সম্পদ কমেছে প্রায় ১২ দশমিক ৫ শতাংশ।
হুয়াংয়ের সম্পদ কমে যাওয়ার মূল কারণ এনভিডিয়ার শেয়ারের দরপতন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সামনে আসার পর কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর জটিল পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীকালে এনভিডিয়ার আরও দুই নারী কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ সামনে আসে।
গত রবিবার কর্মীদের কাছে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। ওই নারীর নাম অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের সন্দেহ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাঁকে তথ্য সংগ্রহের কাজে নিয়োগ করেছিল, যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত নয়। এর আগে গত অক্টোবর মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের খবর প্রকাশ করে। এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বুধবার নিউইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে অভিযোগ করা হয়, এনভিডিয়ার কর্মকর্তা কিম্বারলি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের সম্পর্ক ছিল। তারপর বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, আরও একজন এনভিডিয়া কর্মীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এই ডামাডোলের মধ্যে বৃহস্পতিবার এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। একই সঙ্গে পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়ান তিনি। ৩৩ বছর ধরে এই কোম্পানির নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর পদত্যাগের পর কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েম এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এনভিডিয়ায় হুয়াংয়ের মালিকানা প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। ফলে কোম্পানিটির শেয়ারের দাম বাড়লে বা কমলে স্বাভাবিকভাবেই হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদ বাড়ে বা কমে।
গত অক্টোবরের শুরুতে এনভিডিয়ার বাজারমূল্য সর্বোচ্চ ৫ দশমিক ৮ ট্রিলিয়ন বা ৫ লাখ ৮০ হাজার কোটি ডলারে উঠেছিল। তখন বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, মাস শেষ হওয়ার আগেই কোম্পানিটির বাজারমূল্য ৬ লাখ কোটি ডলার ছাড়াতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে অস্থিরতা, কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের দুর্বল আর্থিক প্রতিবেদন ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় এনভিডিয়ার শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। তার সঙ্গে যুক্ত হলো হুয়াংয়ের এ ঘটনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category