• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযান মানেই গোপন নথি চুরি কিংবা গোপন বৈঠক নয়। অনেক সময় লক্ষ্য ব্যক্তির পছন্দ-অপছন্দ, উচ্চাকাঙ্ক্ষা ও দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এমন অভিযান। এরপর বিশ্বাস অর্জন, মানসিক প্রভাব বিস্তার এবং আবেগের সম্পর্ককে কাজে লাগিয়ে লক্ষ্য ব্যক্তির কাছ থেকে গোপন তথ্য আদায় কিংবা তার সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করা হয়। গুপ্তচরবৃত্তির এমনই এক কৌশল ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন সাবেক রুশ গুপ্তচর আলিয়া রোজা।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির সাংবাদিক অঙ্কিত ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে গুপ্তচরবৃত্তির জগতে তার প্রবেশ এবং হানি ট্র্যাপের প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানান তিনি। রোজা বলেন, তার বাবা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। বাবার মাধ্যমেই অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে পরিচয় হয় তার। ওই বিভাগ মানবপাচার ও মাদক পাচারের বিরুদ্ধে কাজ করত। তিনি বলেন, ‘শুরুতে আমার বাবা আমাকে এই সামরিক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন তিনি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি আমাকে অপরাধ তদন্ত বিভাগে নিয়ে যান, যারা মানবপাচার ও মাদক পাচারের বিরুদ্ধে কাজ করছিল’।
পরবর্তী সময়ে হানি ট্র্যাপ নিয়ে বিশেষ একটি প্রশিক্ষণ কর্মসূচিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে প্রলোভন, প্ররোচনা, প্রভাব বিস্তার এবং যোগাযোগের বিভিন্ন কৌশল শেখানো হয় বলে জানান তিনি।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোজা জানান, গুপ্তচরবৃত্তির অভিযানে প্রথমেই লক্ষ্য ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির আগ্রহ, আকাঙ্ক্ষা, ঘনিষ্ঠজন কারা এবং তার দুর্বলতা কোথায়- এসব বিষয় খতিয়ে দেখা হয়। প্রশিক্ষণে মানুষের চিন্তাভাবনা ও আচরণে প্রভাব বিস্তারের বিভিন্ন মনস্তাত্ত্বিক কৌশল শেখানো হয়। এর মধ্যে রয়েছে প্ররোচনা, আবেগকে প্রভাবিত করা এবং ‘অ্যাঙ্করিং’ কৌশল। এসব কৌশলের উদ্দেশ্য হলো, বিভিন্ন পরিস্থিতিতে একজন মানুষ কীভাবে প্রতিক্রিয়া জানান, তা বোঝা এবং ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করা।
লক্ষ্য ব্যক্তির সঙ্গে পরিচয়ের ক্ষেত্রেও কৌশল অবলম্বন করা হয়। সম্পূর্ণ অপরিচিত হিসেবে সামনে না এসে ওই ব্যক্তির পরিচিত ও বিশ্বস্ত কারও মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হতে পারে জানান এই রুশ গুপ্তচর।
সাক্ষাৎকারে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এবং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা অ্যালিস হুয়াংকে ঘিরে বিতর্ক নিয়েও কথা বলেন রোজা। তার অভিযোগ, ঘটনাটির পরিস্থিতি পরিকল্পিত হানি ট্র্যাপ অভিযানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে তার স্বামী কাং ওয়েইয়ের কথিত ভূমিকার বিষয়টি তুলে ধরেন তিনি।
রোজার মতে, প্রভাবশালী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা গুপ্তচরবৃত্তির আকর্ষণীয় লক্ষ্য হতে পারেন। কারণ, তাদের কাছে বাণিজ্যিকভাবে সংবেদনশীল তথ্য, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের সুযোগ থাকে। তিনি বলেন, হানি ট্র্যাপ অভিযানের উদ্দেশ্য শুধু তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করেও একজন ব্যক্তির বিচার-বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করা সম্ভব।
বর্তমানে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহীদের এ ধরনের মানসিক প্রভাব বিস্তারের কৌশল সম্পর্কে সচেতন করছেন বলে জানিয়েছেন রোজা। সম্ভাব্য হানি ট্র্যাপের ফাঁদ কীভাবে চেনা যায়, সে বিষয়েও তাদের শিক্ষা দিচ্ছেন তিনি।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category