• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী কঠোর: পররাষ্ট্র উপদেষ্টা শতকোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার দেখানো হলো মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ মামলায় সাংবাদিক শাকিল ও ছয় মামলায় ফারজানার জামিন নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি বরিশালে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী বরখাস্ত

বাঘের মুখ থেকে সঙ্গীকে উদ্ধার করে আনলেন মোয়ালরা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাতক্ষীরা : সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাকে সুন্দরবন থেকে লোকালয়ে উদ্ধার করে আনেন অন্য মৌয়ালরা। এর আগে রবিবার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙছিলেন (আহরণ)। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলে পড়ে। এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন তারা।
সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা করা হয়েছেন। বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনও জীবিত আছে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, বিষয়টি মাত্র আমরা জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category