• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া কালিতলা বাজারসংলগ্ন মরহুম দবিরুল ইসলাম (জলা)-এর মিল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার বালাইনাশক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব, রুহিয়া উপজেলা) মো. নাসিরুল আলম। উদ্বোধন করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এম. কে. এ. হাবীব সরকার ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর (জেম)। এ ছাড়া রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশকের সঠিক ও পরিমিত ব্যবহার জরুরি। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকার অনুমোদিত মানসম্মত বালাইনাশক বিক্রি করতে হবে। কোনোভাবেই ভেজাল বা অননুমোদিত বালাইনাশক বিক্রি করা যাবে না।
অন্য বক্তারা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকা, সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন। সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা ও ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category