• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় কোনও তথ্য জানার প্রয়োজন হলে কিংবা গ্রুপের দীর্ঘ আলোচনা থেকে নির্দিষ্ট তথ্য খুঁজতে চাইলে আলাদা কোনও অ্যাপ খোলার প্রয়োজন নেই। মেসেজিং অ্যাপটির মধ্যেই থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মেটা এআই’ব্যবহার করে সরাসরি চ্যাট থেকেই এসব কাজ করা যায়। এর মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানা, গ্রুপের দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ তৈরি, নতুন ছবি তৈরি ও এডিটিং এবং মেসেজের ভাষা পরিমার্জন করা সম্ভব।
হোয়াটসঅ্যাপ খুলে চ্যাটস ট্যাবে গেলে নিচের ডান দিকে সাতটি পাপড়ির মতো নকশার বৃত্তাকার মেটা এআই আইকন দেখা যাবে। অ্যাপের সংস্করণভেদে আলাদা মেটা এআই ট্যাবও থাকতে পারে। আইকন বা ট্যাবে ট্যাপ করলেই এআইয়ের সঙ্গে নতুন চ্যাট শুরু হবে। এরপর সাধারণ চ্যাটের মতো প্রশ্ন লিখে পাঠালেই মেটা এআই চ্যাটবট ফিরতি টেক্সটে কাঙ্ক্ষিত উত্তর পাঠাবে। এ ছাড়া চ্যাটস ট্যাবের সার্চ বারে কোনও প্রশ্ন বা নির্দেশনা লিখলেও মেটা এআইয়ের সঙ্গে চ্যাটিং শুরু করা যায়।

গ্রুপ চ্যাটেও যাবে সহায়তা দেবে

কোনো গ্রুপে অনুষ্ঠানের পরিকল্পনা, খাবারের তালিকা কিংবা কোনো বিষয়ে আলোচনা করার সময়ও মেটা এআইকে যুক্ত করা যায়। এ জন্য মেসেজ লেখার বক্সে @মেটা এআই লিখে এরপর নিজের প্রশ্ন বা নির্দেশনা দিতে হবে। টেক্সটটি পাঠানোর পর এআইয়ের উত্তর সংশ্লিষ্ট গ্রুপ চ্যাটেই দেখা যাবে। ফলে অন্য সদস্যদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও পাওয়া যাবে মেটা এআই এর কাছ থেকে।
মেটা এআইকে নির্দেশনা দিয়ে নতুন ছবি তৈরি করা যায়। এ জন্য মেটা এআইয়ের চ্যাট খুলে অথবা কোনো চ্যাটে @মেটা এআই লিখে ছবির বিবরণ দিতে হবে। যেমন, সূর্যাস্তের সময় সমুদ্রসৈকতে চার সদস্যার একটি পরিবার হাঁটছে, এমন ছবি তৈরি করো। নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করে দেবে এআই। ছবি সম্পাদনার ক্ষেত্রে মেটা এআইকে লিখিত নির্দেশনা দিয়ে পটভূমি পরিবর্তন, আলোর পরিমাণ ঠিক করা কিংবা ছবিতে নতুন কোনও বস্তু যুক্ত করা যায়। এ জন্য ছবিটি এআইয়ের চ্যাটে পাঠিয়ে কী ধরনের পরিবর্তন চান, তা স্পষ্টভাবে লিখতে হবে।
এ ছাড়া কোনও বার্তা পাঠানোর আগে তার ভাষা আরও সুন্দর ও সাবলীল করা, বানান ও ব্যাকরণ সংশোধন কিংবা আনুষ্ঠানিক ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে নতুন করে লেখার অনুরোধ করা যায়। এছাড়াও গ্রুপ চ্যাটের দীর্ঘ আলোচনা পড়ে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জানতেও মেটা এআইয়ের সহায়তা নেওয়া যায়।

ব্যবহারের আগে যা জানা প্রয়োজন

চ্যাটে মেটা এআই কেবল @মেটা এআই উল্লেখ করা টেক্সট এবং এআইকে উদ্দেশ করে পাঠানো সংশ্লিষ্ট তথ্য দেখতে পারে। তবে ব্যবহারকারী সরাসরি এআইয়ের সঙ্গে যে প্রশ্ন বা তথ্য শেয়ার করেন, তা মেটার কাছে পৌঁছায়। তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category