• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

ইনস্টাগ্রাম স্টোরি সম্পাদনায় নতুন সুবিধা, থাকছে সময়সীমা

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশের পর ছোট-খাটো কোনও ভুল চোখে পড়লে কিংবা ক্যাপশন, গান বা স্টিকার পরিবর্তনের প্রয়োজন হলে এত দিন সেটি মুছে আবার পোস্ট করতে হতো। এতে আগের স্টোরিতে পাওয়া ভিউ, লাইক ও প্রতিক্রিয়া, সবই হারিয়ে যেত। ব্যবহারকারীদের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে এবার স্টোরি প্রকাশের পরও তা ডিলিট না করেই মনমতো এডিট করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন সুবিধায় স্টোরি প্রকাশের পর ১৫ মিনিট পর্যন্ত এর লেখা ও অন্যান্য বিষয়বস্তু পরিবর্তন করা যাবে।
ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন সুবিধায় স্টোরির লেখা, গান, স্টিকার ও আঁকাআঁকির বিষয়বস্তু পরিবর্তন করা যাবে। যেমন, প্রকাশের পর কোনও বানান ভুল ধরা পড়লে তা সংশোধন করা, ক্যাপশন বদলানো, ভুল করে যুক্ত করা স্টিকার সরিয়ে ফেলা কিংবা পছন্দের নতুন গান অ্যাড করা সম্ভব হবে। তবে এই পরিবর্তনের সুযোগ থাকবে স্টোরি প্রকাশের পর প্রথম ১৫ মিনিট পর্যন্ত। ফলে নির্ধারিত সময় পার হয়ে গেলে আগের মতোই পরিবর্তনের জন্য স্টোরি মুছে নতুন করে প্রকাশ করতে হবে।
সুবিধাটি ব্যবহারের জন্য প্রথমে নিজের প্রকাশিত স্টোরিটি খুলতে হবে। এরপর পর্দার নিচের ডান দিকে থাকা থ্রি ডটের মেনুতে ট্যাপ করলে ‘এডিট স্টোরি’অপশন দেখা যাবে। সেটি নির্বাচন করে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে। সম্পাদনার পর স্টোরিটি আগের ভিউ, লাইক ও রিপ্লাই অক্ষুণ্ন রেখেই অনুসারীদের কাছে প্রদর্শিত হবে। তবে অন্য ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে স্টোরিটিতে পরিবর্তন আনা হয়েছে। কারণ, সম্পাদিত স্টোরির সঙ্গে ‘এডিটেড’লেবেল যুক্ত থাকবে।
এত দিন ইনস্টাগ্রামে সাধারণ ছবি ও ভিডিও পোস্ট প্রকাশের পর সম্পাদনার সুযোগ থাকলেও স্টোরির ক্ষেত্রে তা ছিল না। ফলে প্রকাশের পর ছোটখাটো ভুল সংশোধন করতেও পুরো স্টোরি মুছে আবার প্রকাশ করতে হতো। বিশেষ করে একাধিক স্টোরি ধারাবাহিকভাবে প্রকাশ করলে কোনও একটি মুছে নতুন করে পোস্ট করার কারণে সেটির আগের অবস্থানও বদলে যেত। কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর জন্য বিষয়টি আরও অসুবিধাজনক ছিল। কারণ, নতুন করে পোস্ট করলে আগের ভিউ ও প্রতিক্রিয়ার হিসাবও হারাতে হতো।
স্টোরি এডিটিংয়ের সুবিধার পাশাপাশি স্টোরি তৈরির পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম। এখন থেকে স্টোরিতে একাধিক ছবি যুক্ত ও সাজানোর কাজ আরও সহজে করা যাবে। এ ছাড়া ছবির আকার স্টোরির নির্ধারিত মাপের সঙ্গে না মিললে পেছনের অংশে ব্যবহার করার জন্য নতুন গ্রেডিয়েন্ট ও রঙিন ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। স্টিকার ব্যবহারের ক্ষেত্রেও নতুন ফন্ট, রং ও আকৃতির নকশা যুক্ত করা হয়েছে। স্টিকারগুলো ব্রাউজ করার সুবিধাসহ নতুন একটি তালিকায় সাজানো থাকবে, ফলে পছন্দের স্টিকার সহজেই খুঁজে পাওয়া যাবে।
নতুন সুবিধাগুলো গত ১৮ নভেম্বর থেকে বিশ্বব্যাপী পর্যায়ক্রমে চালু করা শুরু করেছে ইনস্টাগ্রাম। ফলে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে সুবিধাগুলো দেখা নাও যেতে পারে। ‘এডিট স্টোরি’অপশনটি পেতে হলে অবশ্যই ইনস্টাগ্রামের সর্বশেষ আপডেটটি ইন্সটল করা থাকতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category