• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জয়পুরহাট: বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দুশ্চিন্তায় পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা আলু নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জেলার বিভিন্ন এলাকায় এখন আমন কাটার প্রস্তুতি চলছে। কোথাও কোথাও ধান পাকতে শুরু করেছে। অপরদিকে আগাম আলু চাষের জন্য জমি প্রস্তুত করে রোপণ করছেন কৃষকরা। এমন সময়ে বৈরী আবহাওয়ার প্রভাবে বৃষ্টির আশঙ্কা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
কৃষকদের আশঙ্কা, টানা বৃষ্টি হলে পাকা ধান জমিতে পড়ে নষ্ট হতে পারে। পাশাপাশি আলুর জমিতে পানি জমে বীজ পচে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত এবং বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বাড়তে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কাও করছেন অনেকে।
কৃষক তরিকুল ইসলাম বলেন, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকেই হালকা ভারী বৃষ্টি হচ্ছে। যার ফলে আলু নিয়ে শঙ্কায় আছি। কৃষক সুজাউল ইসলাম বলেন, গত দু’দিন আগেই জমিতে নতুন করে আলুর বীজ রোপণ করেছি। এরপর থেকেই বৃষ্টির শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে আলুর বীজতলা যদি ডুবে যায় এবং বৃষ্টির বাড়তে থাকে তাহলে আলুর বীজ পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেই পর পর গত দুই বছর আলু চাষ করে লোকশানে আছি।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আমন ও আলু—দুটিই এ অঞ্চলের অন্যতম প্রধান ফসল। আবহাওয়া অনুকূলে না থাকলে এবার কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার পাশাপাশি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর জয়পুরহাটের পাঁচ উপজেলায় প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এছাড়া পাঁচ উপজেলায় আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচ উপজেলায় শনিবার ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় প্রায় ২০ শতাংশ আমন কাটামাড়াই হয়েছে। এছাড়াও কোথাও আগাম জাতের আলুর বীজ রোপণে ব্যস্ত কৃষকরা। আশা করছি আগামী ২/৩ দিন বৃষ্টি না হলে আলুর কোনো ক্ষতি হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category