প্রভাত বিনোদন: আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ দর্শক ভালোবাসায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন অভিনেত্রী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহি জানান, মিস ইউনিভার্সে দর্শক ভোটে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ১০.২ মিলিয়ন ভোাট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন সামিরা খান মাহি। পোস্ট থেকে জানা যায়, মাহির পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিউবার প্রতিযোগি সুন্দরী মিয়া ডিও। তিনি ৬.৩ মিলিয়ন দর্শক ভোট পেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার ২.২ মিলিয়ন ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়ানমারের সুন্দরী মে গ্রেস পাররি। ১.৩ মিলিয়ন দর্শক ভোট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন স্পেনের সুসানা মেডনা। ১.১ দর্শক ভোট নিয়ে ইকুয়েডরের সুন্দরী ডালিয়া বুকারাম রয়েছেন পঞ্চম অবস্থানে।
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন নিকারাগুয়ার সুন্দরী জেসমিন উলানডিওরড। তার দর্শক ভোট সংখ্যা ১ মিলিয়ন। ৯৬৩ দর্শক ভোট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছেন ভেনেজুয়েলার সুন্দরী ক্লারা ভেগাস গোয়েজ।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১৬ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে।