• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
নাজিরপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্দেগ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান তিতাসে যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম ইরানের বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় পাকিস্তান আমাদের সেনারা প্রস্তুত, ট্রাম্পের হুমকির জেরে ইরানের সতর্কতা দলীয় বিদ্রোহে খাদের কিনারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে কী ধরনের শিক্ষা নিতে পারে চীন সংযুক্ত আরব আমিরাত কি গোপনে ইরানে হামলা চালিয়েছে ‘ফার্মগেট কেলেঙ্কারি’তে কী ফেঁসে যেতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইরানের জবাবকে ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান ট্রাম্পের

মুক্তাগাছায় রাফির হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মো. দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী আন্দালিব সাদমান রাফির হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ময়মনসিংহ- টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কসহ, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসা ও এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হাজার খানেক শিক্ষার্থী, অভিভাবক, সর্বস্তরের সাধারণ জনতা অংশ নেয়। মানববন্ধনে উপজেলা রেসিডেন্সিয়াল মাদ্রাসার অধ্যক্ষ প্রধান হাবিবুল হক শরীফ, আটানী বাজার শাখার প্রধান মাও. আফাজ উদ্দিন, নতুন বাজার মাদ্রাসা শাখার প্রধান আবু নোমান, এমএন স্কুলের অধ্যক্ষ মোঃ শামীম ও এনসিপির উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসী দাবী জানান। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত শুক্রবার উজেলার জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মাদ্রাসা ছাত্র আন্দালিব সাদমান রাফি নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুরের পাশ^বর্তী বাড়ীর টয়লেটের ট্যাংকি থেকে বস্তাবন্দি রাফির লাশ উদ্ধার করে এবং খোকন নামের একজনকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category