• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাগুরা: আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের আওতায় আনার কথা বলেছেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন এবং ভারতে বসে ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজের একটি কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিতাই রায় চৌধুরী। সভা শুরুর আগে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি।
বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা ফাঁসির আসামি। তার ফাঁসির রায় হয়েছে। অনেক মামলায় তার ফাঁসি এবং তার দোসরদের অনেকের। অতএব, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং দ্বিপাক্ষিক আইন অনুযায়ী যেকোনো সাজাপ্রাপ্ত আসামি যদি কোনো দেশের হেফাজতে থাকে, তবে সেই দেশের হাতে তুলে দিতে হবে। হাসিনা আসুক, আমরা বলছি, আইন অনুযায়ী তার বিচার হবে।’
ভারত ও গোপালগঞ্জ প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এখন তারা ওই ভারতে বসে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের মূল কেন্দ্র গোপালগঞ্জে। টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, সেখানে রাস্তায় গাছ কেটে ফেলে একটা অরাজকতার রাষ্ট্র সৃষ্টি করবে। তা হতে দেওয়া হবে না।’
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান ও মিথুন রায় চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category