• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প

মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাব কত টাকার তা প্রকাশ করেনি মজুরি বোর্ড। মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার সিদ্ধান্ত হয়। সোমবার (২৩ নভেম্বর) শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় মালিকপক্ষ। সভায় সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এর আগের সভায় শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। সোমবার বিকেল পৌণে পাঁচটায় সাংবাদিকদের ব্রিফিং করেন মজুরি বোর্ডের সদস্যরা। সেখানে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। তিনি আরও জানান, সভা চলবে। এমনকি প্রয়োজনে আগামীকালও সভাটি চলতে পারে।
এ দিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সোমবার বেলা পৌণে ১২টায় মজুরি বোর্ডের সভা শুরু হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানি সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
মজুরি প্রস্তাব তুলে ধরার সময় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার যুক্তি দিয়ে বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেন মালিকপক্ষ। শেষ পর্যন্ত দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি নির্ধারণ করা হয়।
সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন। তার বিপরীতে প্রায় অর্ধেক; অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয় মালিকপক্ষ। মালিকদের এই কম প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে পরদিনই আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন শ্রমিক মারা যান। পরে আন্দোলনের মুখে মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। পরে সেটিই চূড়ান্ত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category