• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

বলিউডের পর্দায় রোম্যান্সের দৃশ্য নিয়ে নতুন বিতর্কে ইমরান হাশমী

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডের পর্দায় রোম্যান্সের দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার প্রচারের মঞ্চে এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিলেন অভিনেতা ইমরান হাশমী। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার কানের দুল হাত দিয়ে নয়, মুখ দিয়ে খুলে নিলেন তিনি। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা। সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে হাজির হন তারা। সেখানে সিনেমার পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গান নিয়েও আলোচনা হয়। একপর্যায়ে গানের রোম্যান্টিক মুহূর্ত নতুন করে মঞ্চে ফুটিয়ে তোলেন তারা।
দেখা যায়, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। তার কাছে এগিয়ে যান ইমরান। এরপর মুখ ব্যবহার করে জেনেলিয়ার কানের দুল খুলে নেওয়ার অভিনয় করেন তিনি। তাদের এমন কাণ্ড দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।
তবে মঞ্চের সেই রোম্যান্টিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখকে টেনে এনে নানা মন্তব্য করছেন নেটাগরিকদের একাংশ। তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, কোনো নারী যদি রীতেশের সঙ্গে এমন আচরণ করতেন, তাহলে জেনেলিয়া কীভাবে বিষয়টি নিতেন? আরেকজন লিখেছেন, ইমরানের সঙ্গে জুটি বাঁধলে এমন দৃশ্য তো থাকবেই।
অবশ্য সমালোচনার বিপরীতে দুই তারকার পক্ষেও কথা বলেছেন অনেকে। তাদের মতে, ইমরান ও জেনেলিয়া দুজনই পেশাদার অভিনেতা। সিনেমার প্রচারের অংশ হিসেবেই তারা দৃশ্যটি উপস্থাপন করেছেন। তাই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা অভিনীত ‘গানমাস্টার জি৯’। সিনেমাটির প্রচারের মধ্যেই দুই তারকার এই মুহূর্ত নতুন করে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :
More News Of This Category