• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৫৪ বার
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ পিরোজপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগ বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দিয়েছে। বেগম খালেদা জিয়া বলেছিল, আমি এই দেশ ছেড়ে কোথাও যাবো না। এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু হবে। বেগম খালেদা জিয়া ছিলেন এই বাংলাদেশের অভিভাবক। আমরা একজন অভিভাবককে হারিয়ে ফেলেছি। দেশ মাতার জন্য প্রতি ওয়াক্ত নামাজ আদায়ের পরে দোয়া করতে হবে বলে সবার প্রতি আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও