• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
হোয়াইট হাউসের বিবৃতি: হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত দুই পরাশক্তি ট্রাম্প-শি বৈঠক: ‘ডন তজু’ বনাম ‘দার্শনিক রাজা’: বিপরীত মেরুর রাজনৈতিক দর্শন ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ২১ মের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর হাসিনাকে প্ররোচনা দেয়া’ ইনুর রায় যে কোনো দিন জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ গাজীপুরে ৫ হত্যাকাণ্ড: ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে : পুলিশ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে : প্রাণিসম্পদ মন্ত্রী উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি

উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব ফ্ল্যাট থেকে শতাধিক সিম কার্ড, ল্যাপটপ, স্মার্টফোন, জিএসএম গেটওয়ে জব্দ করেছে ডিবি। তাঁদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও ডিপোজিট বোনাসের প্রলোভনের তথ্য পাওয়া যায়। একাধিক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেনের বিষয়ও শনাক্ত হয়। এসব ওয়েবসাইটে অল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল।
উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে কাউসার, করিম ও রোকনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে একই দিন সকালে তুরাগ থানার রূপায়ণ হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪-পোর্ট বিশিষ্ট তিনটি জিএসএম, জিপিআরএস সিম মডিউল (ভিওআইপি জিএসএম গেটওয়ে) মেশিন, ৮-পোর্টের একটি ও ২৫৬-পোর্টের একটি জিএসএম মডিউল মেশিন উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রটি নিজেদের জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল। এই ব্যক্তিদের রমনা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category