• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় কৃষি শ্রমিক সংকট, দুশ্চিন্তায় কৃষক আগামী দুই-তিন দিনের জানা মধ্যেই হামজাদের নতুন কোচের নাম : ক্রীড়া প্রতিমন্ত্রী টেকনাফের আশ্রয়শিবিরে গুলিতে আরেক রোহিঙ্গা নিহত আরব আমিরাত থেকে পাকিস্তানের কোন নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারগুলোতে কমেনি সবজির দাম আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন ফিলিস্তিনের পতাকা ওড়ালেন লামিনে ইয়ামাল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর

‘মাধুরী দীক্ষিতকে ডেটে নিয়ে যেতে চান অভিনেতা অঙ্কুশ হাজরা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা। পর্দায় তার নাচ আর অভিনয় দুই-ই সমানভাবে মুগ্ধ করে ভক্তদের। তবে খোদ এই নায়কের মনে রাজত্ব করেন অন্য এক ‘স্বপ্নসুন্দরী’। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ অকপটে জানালেন মাধুরীর প্রতি তার সেই দুর্বলতার কথা। এমনকি সুযোগ পেলে এই বলিউড ডিভাকে ডেটেও নিয়ে যেতে চান তিনি!
অঙ্কুশ বলেন, ‘আমরা যে সময় বড় হয়েছি, তখন বহু পুরুষের ‘স্বপ্নের রানি’ ছিলেন মাধুরী দীক্ষিত। আমার ক্ষেত্রেও তার অন্যথা হওয়ার কোনো কারণ নেই। ঐন্দ্রিলাও জানে যে, নায়িকা মাধুরী শুধু নয়, নৃত্যশিল্পী মাধুরীর প্রতিও আমার আলাদা দুর্বলতা আছে। পর্দায় তাকে দেখতেই কী ভালো লাগত।’
স্মৃতিচারণা করতে গিয়ে এই অভিনেতা জানান, বর্ধমানে বেড়ে ওঠার দিনগুলোতে রবিবার মানেই ছিল টেলিভিশনে মাধুরীর সিনেমা। ‘বেটা’, ‘তেজাব’ কিংবা ‘হম আপকে হ্যায় কৌন’ সব ছবিই ছিল তার মুখস্থ। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল ঝোঁক অঙ্কুশের। আর তাই মাধুরীর নাচের মুদ্রার পাশাপাশি তার অনবদ্য ‘এক্সপ্রেশন’ বা অভিব্যক্তি অঙ্কুশকে দারুণভাবে টানত।
মুম্বাইয়ে দীর্ঘ সময় কর্মশালায় থাকলেও প্রিয় অভিনেত্রীর সঙ্গে এখনও দেখা হয়ে ওঠেনি অঙ্কুশের। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে একদিন স্বপ্নের নায়িকার সামনে দাঁড়াতে চান তিনি। অঙ্কুশ বলেন, ‘কখনো দেখা হলে কী বলব জানি না, তবে সুযোগ পেলে ওনাকে ডেটে নিয়ে যেতে চাই। মাধুরীকে নিয়ে আমার পাগলামির কথা ঐন্দ্রিলাও খুব ভালো করে জানে।’
অঙ্কুশ আরও জানান, তখন এলইডির যুগ ছিল না। বাড়িতে ছিল বক্স টেলিভিশন আর ভিসিআর। ক্যাসেট চালিয়ে মাধুরীর গানের সাথে নাচতেন ছোট্ট অঙ্কুশ। আর ছেলের এমন কাণ্ড দেখে মা প্রায়ই রেগে যেতেন। তবে সেই দিনের সেই পাগলামিই আজ তাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category