• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চলচ্চিত্রের কিছু লোককে ‘মশা’ ও ‘ফকিন্নি’ বললেন ওমর সানী

প্রভাত বিনোদন : ঢালিউডের পরিচিত অভিনেতা ওমর সানী চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সিনেমার পরিবেশ ও মান রক্ষায় প্রায়ই তাকে বিভিন্ন অসংগতি নিয়ে সরব হতে দেখা যায়। তবে এবারের স্ট্যাটাসে তিনি সরাসরি কিছু মানুষকে আক্রমণ করে মন্তব্য করায় বিনোদন পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ওমর সানী তার ফেসবুক পোস্টে বর্তমান সময়ের কিছু চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তির আচরণে বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি, এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা মানায়??’ সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে নির্দিষ্ট কিছু বিতর্কিত ব্যক্তির উদ্দেশ্যেই করা, তা নেটিজেনদের বুঝতে বাকি নেই।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পর অনুসারীরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন। অনেকে এই আলোচনার সূত্র হিসেবে অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া একটি নাটককে সিনেমা হিসেবে সেন্সর করানোর যে অভিযোগ উঠেছে, তাকে কেন্দ্র করেই সানীর এই ক্ষোভ বলে ধারণা করা হচ্ছে।
সিনেমার মর্যাদা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে ওমর সানীর এমন স্পষ্ট অবস্থানকে তার ভক্তরা ইতিবাচকভাবে দেখছেন। চলচ্চিত্রের মান ক্ষুণ্ণকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিনেতার এই কঠোর সমালোচনা বর্তমান সময়ে বেশ গুরুত্ব পাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category