• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

চেলসির কোচ হচ্ছেন জাবি আলোনসো!

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: সান্তিয়াগো বার্নাব্যু পরিবারের সদস্য জাবি আলোনসো এবার স্টামফোর্ড ব্রিজের ডাগআউটের দায়িত্ব নিতে যাচ্ছেন। চেলসির প্রধান কোচ হিসেবে চার বছরের চুক্তিতে তার নিয়োগ নিয়ে দু’পক্ষের সম্মতি দেয়ার কথা সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। তাদের মতে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আলোনসোর নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হবে।
৪৪ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার গত জানুয়ারিতে মৌসুমের মাঝপথেই বাজে পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে বরখাস্ত হন। অথচ তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ সময়ের প্রজেক্টের অংশ বলে মনে করা হতো। তবে বাস্তবতা ও পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। এদিকে, চেলসিরও হেভিওয়েট কোচের দরকার ছিল, যা পূরণ করতে চলেছেন আলোনসো।
শনিবার পশ্চিম লন্ডনের ক্লাবটি এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে। এই একটি শিরোপাও অন্তত অগোছালো মৌসুম পার করা চেলসির জন্য সান্ত্বনার হতে পারত। যদিও তারা এই মুহূর্তে মাঠে লড়ছে কোনো কোচ ছাড়াই। পারফরম্যান্সের খুব একটা উন্নতি না হওয়ায় গত মাসে লিয়াম রোজেনিয়রকে ছাটাই করে চেলসি। যেখানে তার কেটেছে কেবল ১০৬ দিন। এর আগে ১৮ মাসের অধ্যায়ে ইতি টেনে জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় কোচ এনজো মারেসকা চেলসির দায়িত্ব ছাড়েন।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, বোর্নমাউথের আন্দোনি ইরাওলা এবং ফুলহ্যামের মার্কো সিলভা চেলসিতে রোজেনিয়রের স্থলাভিষিক্ত হতে পারেন বলে আলোচনা উঠেছিল। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কালুম ম্যাকফারলেন যদিও দায়িত্ব পালন করছেন। এসবের মাঝেই আলোচনার টেবিলে আলোনসোর উত্থান। বায়ার লেভারকুসেনের সফল এই কোচই এখন চেলসির নম্বর ওয়ান টার্গেট।
সূত্র জানিয়েছে, আলোনসো চেলসি ক্লাব কর্তৃপক্ষের কাছে ট্রান্সফার কৌশল এবং কোচের কর্তৃত্বসহ কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন। তবে ব্লুকো, চেলসির মালিকের সঙ্গে আলোচনার পর দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন তিনি। আগামীকাল (মঙ্গলবার) স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে টটেনহ্যামের প্রিমিয়ার লিগ ম্যাচের আগেই আলোনসোর আগমনের বিষয়টি নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category