• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক : স্পিকার হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না: স্বাস্থ্যমন্ত্রী মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিলো সম্পাদক পরিষদ নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ ১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বসাতে ৬ মাসের আল্টিমেটাম নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের সহায়তা চায় বাংলাদেশ দেশের জ্বালানি খাত দুষ্টচক্রে বন্দি : উপদেষ্টা তিতুমীর সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে : সংস্কৃতি মন্ত্রী চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ: শিল্পমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে ফিফা-ইরানের বৈঠক

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনও পুরোপুরি ধোঁয়াশা কাটেনি ইরানের। সেই অনিশ্চয়তার মেঘ সরাতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) প্রতিনিধিরা। উভয়ের মাঝে বৈঠক গঠনমূলক ও ইতিবাচক বলে জানিয়েছেন ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজ ও ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম।
ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচের ফিকশ্চারই যুক্তরাষ্ট্রে নির্ধারিত, সেখানে তাদের খেলারও কথা রয়েছে। যদিও মেক্সিকোয় তাদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সূচি ও ভেন্যু পরিবর্তন নয় বলে জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল।
গ্রাফস্ট্রম ইস্তাম্বুল সফরকালে জানিয়েছেন, ‘আমরা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি চমৎকার ও গঠনমূলক বৈঠক করেছি। উভয়পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং ফিফা বিশ্বকাপে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’ এ মাসের শুরুতে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গেলেও বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় এফএফআইআরআই সভাপতি মেহেদি তাজকে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআররজিসি) সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগে প্রশ্নের মুখে পড়তে হয়, পরে অনুমতি মিললেও তিনি আর আগাননি।
যুক্তরাষ্ট্র ও কানাডা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এই বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছে। অথচ দেশ দুটি যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকোর সঙ্গে। ইরানের খেলোয়াড়দের ভিসা পরিস্থিতি নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান গ্রাফস্ট্রম। তবে তিনি বলেন, দুই পক্ষ কিছু ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছে এবং তাদের মধ্যে ইতিবাচক মতবিনিময় হয়েছে।
এদিকে, ইরানের ফুটবলপ্রধান মেহেদি তাজ রয়টার্সকে বলেন, ‘আমি সন্তুষ্ট যে তারা ইরানের উত্থাপিত ১০টি বিষয় মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রতিটি বিষয় সমাধানের প্রস্তাব দিয়েছে। আল্লাহর চাইলে আমাদের জাতীয় দল কোনো সমস্যা ছাড়াই বিশ্বকাপে যেতে পারবে এবং সেখানে ভালো ফল করবে বলে আশা করছি।’ যদিও ইরানের খেলোয়াড়দের প্রবেশ ও ভিসা ব্যবস্থাপনা নিয়ে ফিফার কোনো নিশ্চয়তা পেয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে গ্রাফস্ট্রম বিস্তারিত কিছু বলতে চাননি।
ফিফার এই সেক্রেটারি বলেন, ‘আমরা সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে এর বিস্তারিত আলোচনা করার এটি উপযুক্ত জায়গা নয়। সামগ্রিকভাবে এটি খুব ইতিবাচক বৈঠক ছিল এবং আমরা সংলাপ অব্যাহত রাখার অপেক্ষায় আছি।’ ইরান ফুটবল দল সোমবার তেহরান ছেড়ে তুরস্কে একটি অনুশীলন ক্যাম্পে যাবে। এরপর জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে অবস্থিত কিনো স্পোর্টস কমপ্লেক্সে তাদের বেস ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু, গ্রুপ ‘জি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category