• বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

পায়ের চোট, বিশ্বকাপে খেলা হচ্ছে না স্পেনের মিডফিল্ডার ফেরমিন লোপেজের

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বড় এক দুঃসংবাদই পেয়েছে স্পেন। পায়ের চোটের কারণে মিডফিল্ডার ফেরমিন লোপেজের বিশ্বকাপে খেলার স্বপ্ন সম্ভবত শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে এখনো ব্যাপারটি নিশ্চিত না করা হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনার এই তারকার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই।
লা লিগায় গত রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে বার্সার ৩-১ গোলে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান লোপেজ। বার্সা এরপর তাঁর পায়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, অস্ত্রোপচার করাতে হবে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবের মূল দলের খেলোয়াড় ফেরমিন লোপেজের ডান পায়ের পঞ্চম মেটাটারসালে (পায়ের পাতার হাড়) চিড় ধরেছে। এই চোট থেকে সেরে উঠতে খুব শিগগিরই তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে।’
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী লোপেজের আনুমানিক দুই মাস সময় লাগবে। অর্থাৎ ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাঁকে স্পেনের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত দুই মৌসুমে বার্সার নিয়মিত খেলোয়াড় এবং স্পেনের হয়ে ৭ ম্যাচ খেলা লোপেজ জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের বিশ্বকাপ দলে থাকবেন বলেই ধারণা করা হচ্ছিল।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কোন অস্থি–বিশেষজ্ঞের অধীন এবং ঠিক কবে লোপেজের পায়ে অস্ত্রোপচার করা হবে, তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
লোপেজের সুস্থ হয়ে মাঠে ফিরতে কত দিন লাগবে, সে বিষয়ে বার্সেলোনা সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে লোপেজের খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ‘এইচ’ গ্রুপ থেকে আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। গ্রুপে বাকি দুটি দল সৌদি আরব ও উরুগুয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category