• বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঈশ্বরদী : পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে ঈশ্বরদীর পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার পালিদহা এলাকা থেকে তাদের আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের পিয়ারাখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়।
ওসি মো. শফিকুল ইসলাম পলাশ জানান, উদ্ধার অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category