• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড়

গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ

প্রভাত রিপোর্ট / ২৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান চলায় র‌্যাব-৫।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিরপুর গ্রামের রাসেল হোসেনের বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছিল। সংবাদ পেয়ে ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জব্দ করা জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করেন। পরে স্থানীয় ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুত অবস্থায় পাওয়া যায়। এ সময় দোকানমালিক জ্বালানি তেল মজুত ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।
দোকান মালিক দাবি করেন, তিনি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। তার এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও