• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসরণ করবে দক্ষিণ সিটি : প্রশাসক আবদুস সালাম ফিফা র‍্যাঙ্কিংয়ে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান টমাস ডুলি পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৬ জন তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর-দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি গরুর মাংস কাটাকাটির জন্য কসাইয়ের রেট চড়া , ভোগান্তি কোরবানিদাতাদের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি এলাকাবাসীসহ গোটা দেশের মানুষের ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির উত্থানে গভীর উদ্বেগে দিন কাটছে দিপকের বাবা-মা’র

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট: লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রেস বিজ্ঞাপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানান, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল।
প্রথমে তাদেরকে অবৈধ অনুপ্রবেশ না করতে চ্যালেন্স দেয় বিজিবি সদস্যরা। তাদের বাধা অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যালিয়নের অধীনে কলসিরমুখ ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বিজিবি কখনই গুলিতে ভারতীয়দের জবাব দিতে পারেনি।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে একদল চোরাকারবারি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড গুলি ছুড়ে বিজিবি। এতে চোরচক্র ভারতে ফিরে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category