• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে নতুন ধরনের ভোগান্তিতে গ্রাহক তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার বিশ্ব সমুদ্র দিবস: টেকসই ভবিষ্যতের জন্য সমুদ্র রক্ষায় হোক সবার অঙ্গীকার সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের মামলা

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ওপার বাংলার অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণ দাস নামে এক প্রযোজক বাদী হয়ে শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা সোহমকে ১৫ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছিল। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরও তিনি সিনেমার শুটিংয়ের জন্য কোনো সময় (ডেট) দেননি। ফলে দীর্ঘ সময় পার হলেও সিনেমাটির কাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে লকডাউনসহ নানা প্রতিকূলতায় প্রযোজক তরুণ দাস আর্থিক সংকটে পড়েন।
তরুণ দাস অভিযোগে জানান, ২০২১ সালে সোহম বিধায়ক হওয়ার পর তিনি টাকা ফেরত দেয়ার জন্য অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত দেয়ার পরিবর্তে সোহম তাকে অপমান করেন এবং ভয়ভীতি দেখান।
প্রযোজক তরুণ দাস বলেন, একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে আমি তাকে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ডেট দেননি। এখন আর্থিক সংকটের কারণে আমি টাকা ফেরত চাইলেও তিনি তা দিচ্ছেন না, উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ জানানোর সাহস হয়নি। সরকার বদলাতেই ন্যায় পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছি। এজন্য থানায় অভিযোগ দায়ের করলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category