• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তি পিছিয়ে গেছে ‘নাকফুলের কাব্য’

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন: কোরবানির ঈদে ‘নাকফুলের কাব্য’ নামের যে সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল সেটির মুক্তি পিছিয়ে গেছে। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না ‘নাকফুলের কাব্য’। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। এই সিনেমাতেই প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন তারা। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। সেই দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ এরই মধ্যে মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি ‘নাকফুলের কাব্য’।
সমাজের নানা বাধা আর রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের চিত্রনাট্যে নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্প-সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান।
সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে ‘নাকফুলের কাব্য’ সিনেমায়। বাস্তবতার সাজানো এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে বলেই প্রত্যাশা আমাদের।
পূজা চেরি বলেন, এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন-সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।
সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে। এই সিনেমাতেই প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন তারা। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। সেই দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ এরই মধ্যে মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি নাকফুলের কাব্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category