• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
ফটিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাবা-ছেলের, উত্তেজিত জনতার বিক্ষোভ চঞ্চল চৌধুরীর ভিজিটিং কার্ডে কী লেখা উচিত, জন্মদিনে বলে দিলেন জয়া ‘শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?’: রুমিন ফারহানার প্রশ্ন ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ‘আবার আসিবো ফিরে এই বাংলায়’ তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন মঙ্গলবার উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

চঞ্চল চৌধুরীর ভিজিটিং কার্ডে কী লেখা উচিত, জন্মদিনে বলে দিলেন জয়া

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। থিয়েটার থেকে উঠে এসে টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শুভেচ্ছার ঢল।
চঞ্চল চৌধুরী ও জয়া আহসানের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে তারা কাজ করেছেন একাধিক আলোচিত প্রজেক্টে। বিশেষ করে দেবী চলচ্চিত্রে তাদের অনবদ্য উপস্থিতি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।
জন্মদিন উপলক্ষে জয়া আহসান সামাজিক মাধ্যমে চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন অভিনয়ের জাদুকর।”তবে শুভেচ্ছার পাশাপাশি তিনি চঞ্চল চৌধুরীর পেশাগত পরিচয় নিয়ে মজার এক মন্তব্যও করেন। জয়া আহসানের মতে, চঞ্চল চৌধুরী শুধু অভিনেতা নন, বরং প্রথমে একজন ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান, এরপর একজন দক্ষ ড্রাইভার এবং সর্বশেষ একজন অভিনেতা। তার মতে, চঞ্চলের ভিজিটিং কার্ডে এই ক্রম অনুসারেই পরিচয় থাকা উচিত।
চঞ্চল চৌধুরী আজ তার জীবনের ৫৩তম বছরে পা দিয়েছেন। ১৯৭৪ সালের ১ জুন জন্ম নেওয়া এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য আলোচিত কাজ।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মনপুরা, আয়নাবাজি, দেবী, হাওয়াসহ একাধিক চলচ্চিত্র। টেলিভিশন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনীত চরিত্রগুলো সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে।
সাম্প্রতিক সময়ে তিনি চলচ্চিত্র ও ডিজিটাল মাধ্যম দু’দিকেই সক্রিয়ভাবে কাজ করছেন এবং নতুন প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category