• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : চ্যানেল আই কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিশেষ সম্মাননা পেলেন অভিনেত্রী অপু বিশ্বাস। দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে পারফরমেন্স ও দীর্ঘ চলচ্চিত্রজীবনের স্বীকৃতি হিসেবে তাকে একটি সোনার কলস দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল তার হাতে কলসটি তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। হঠাৎ এই স্বীকৃতি পেয়ে আপ্লুত অভিনেত্রী।
ফেসবুকে দীর্ঘ বার্তায় প্রকাশ করেছেন অনুভূতি। অপু জানান, গতকাল হঠাৎ চ্যানেল আই থেকে ফোন আসে। কিছু না জেনেই সেখানে হাজির হন। আর আকস্মিক পুরস্কারে চমকে যান। অপু লেখেন, ‘শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা।’
অপুর ভাষ্য, ‘হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলি। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি। চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছেই অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি। তাঁর পরামর্শ, স্নেহ, মমতা আর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। সেই তিনি আমাকে এভাবে সম্মানিত করবেন, এভাবে ভালোবাসার ঋণে আবদ্ধ করবেন—কোনোদিন ভাবিনি।’
অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দিচ্ছেন ফরিদুর রেজা সাগর
সোনার কলসটি নিয়ে অপুর মন্তব্য এমন, ‘সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’
চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, অপুর এই আবেগঘন অভিজ্ঞতা ও সোনার কলস পাওয়ার নেপথ্যের গল্প নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category