• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: তৃতীয় বিয়ে সারছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির–গৌরী। তবে আয়োজন হবে একদম ঘরোয়া, দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি থাকবে।
বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান সময়-সুযোগ মিললে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর দুই সন্তান—জুনাইদ খান ও ইরা। পরে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাঁদের ছেলে আজাদ। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন।
গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। তাঁর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
গত বছর মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :
More News Of This Category