• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
বাজারে ক্রেতা কম, দাম অনেকটা স্থিতিশীল পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার,কোনো হতাহতের ঘটনা ঘটেনি তুরস্কের স‌ঙ্গে বা‌ণি‌জ্যের প‌রিমাণ বাড়া‌নোর মুক্ত বাণিজ্য স্বাক্ষর নি‌য়ে আলোচনা কলকাতার শুটিং পাড়ায় সংঘর্ষ, ডিম-ইট ছোড়াছুড়ি ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শংকর বললেন,‘ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে কেউই সুখী হবে না’ ‘ককটেল–২’–এর ট্রেলার প্রকাশ, প্রথম প্রেম নিয়ে বললেন কৃতি-রাশমিকা আজ পপসম্রাট আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী, বেঁচে থাকবেন গানে গানে ‘রকস্টার’-এ মিথিলার সাফল্যে ‘গর্বিত’ ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি

নাজিরপুরে চাঁদা না দেয়ায় যুবকের ওপর হামলা, ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মো. আল মামুন হোসেন, নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুরে চাঁদার টাকা না দেয়াকে কেন্দ্র করে এক যুবকের ওপর ধারালো অস্ত্র, জিআই পাইপ ও লাঠিসোঁটা দিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলার ছাত্রদল সভাপতি সৌরভ মিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সৌরভ মিনা (২৩), তিনি উপজেলার বাকসী গ্রামের মোঃ খোকন মিনার পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের বাসিন্দা মোঃ আকরাম শেখ নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বড় ভাইয়ের ছেলে দীর্ঘদিন ধরে ঢাকায় একটি ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি এলাকার একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করেন। এরপর থেকেই কয়েকজন ব্যক্তি তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা রাজনৈতিক খরচের অজুহাতে তার কাছ থেকে অর্থ দাবি করত এবং টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করত মাসুম মিনা বাহিনীর সদস্যরা । ঘটনার দিন গত মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের আজালিবুনিয়া এলাকায় শুকুর শেখের মুদি দোকানের সামনে পৌঁছালে চাঁদাবাজ মাসুম মিনার সদস্যরা (অভিযুক্তরা) তার পথরোধ করে।
এক পর্যায়ে তারা পুনরায় চাঁদার টাকা দাবি করলে ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম রাঙ্গা হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য তিনি হাত দিয়ে আঘাত প্রতিহত করলে তার বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এজাহারে উল্লেখ করা হয়, আহত ব্যক্তি মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামিরা জিআই পাইপ ও লাঠি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় তার পকেটে থাকা নগদ ৫ হাজার ৩০০ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে আসামিরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় মোঃ শহিদুল ইসলাম রাঙ্গা, মোঃ সৌরভ মিনা ও মোঃ দুলু শেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ সৌরভ মিনাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category