• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আড়ম্বরপূর্ণ আয়োজনে মুক্তি পেলো ‘রাজা শিবাজি’ ছবির ট্রেলার ইরানের বদলে বিশ্বকাপে খেলার প্রস্তাবকে ‘লজ্জাজনক’ মনে করে ইতালি হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুম শেষ হয়ে গেছে লামিনে ইয়ামালের পিএসএলে বাকি মৌসুমের জন্য মোস্তাফিজ-নাহিদকে অনাপত্তিপত্র দেয়া হবে না জানালো বিসিবি জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এ বছর রোনালদো জিততে পারেন অন্তত চারটি ট্রফি পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয়

পদ্মার দুই কাতলের দাম ৮২ হাজার

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ। শনিবার (৩ মে) ভোরে নদীর মোহনায় জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে জেলে জামাল প্রামাণিক মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৮ কেজির কাতলটি ১৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে সাড়ে ১৯ কেজি ওজনের কাতলটি জেলে টক্কু হালদার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রি করতে আনলে সেটিও ১৬৫০ টাকা কেজি দরে ৩২ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। দুটি মাছই কেনেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
জানা গেছে, ভোরে জামাল ও টক্বু তাদের সহযোগী জেলেদের নিয়ে পৃথকভাবে পদ্মা নদীর মোহনায় মাছ ধরতে নামেন। সকালে জাল তুললে তারা মাছ দুটি পান।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলামে সকালে ২৮ ও সাড়ে ১৬ কেজি ওজনের দুটি বড় কাতল মাছ মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন মাছ দুটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করে দেবেন। আশা করছেন দুপুরের মধ্যে মাছ দুটি বিক্রি হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও