• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার বিশ্ব সমুদ্র দিবস: টেকসই ভবিষ্যতের জন্য সমুদ্র রক্ষায় হোক সবার অঙ্গীকার সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা,দিনাজপুর: ভারত থেকে বিএসএফের পুশইন ঠেকাতে দিনাজপুর হিলি সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। পুশ ইন ঠেকাতে তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রামপুলিশ ও স্থানীয় গ্রামবাসী।
দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের পুশ ইনের চেষ্টার ঘটনায় হিলি সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে বিজিবি। শনিবার ভোররাতে হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৫ জন ভারতীয় নাগরিককে পুশ ইন করার চেষ্টার ঘটনা ঘটে।
গ্রামপুলিশ সদস্য নবিনুর ইসলাম বলেন, ‘আমরা দেশব্যাপী সীমান্ত এলাকায় পুশ ইন প্রতিরোধ করার জন্য বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছি। আমরা পুশ ইন চেষ্টা প্রতিরোধ করবো।’
স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, বিএসএফ যাতে ভারত থেকে কোনও লোককে বাংলাদেশে পাঠাতে না পারে সে জন্য আমরা সীমান্ত এলাকায় লাঠি হাতে রাতভর পাহারা দিচ্ছি। সেই সঙ্গে কোনও ধরনের মাদক পাচার করতে না পারে সেদিকেও খেয়াল রাখছি।’
জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘আমরা আমাদের গ্রামবাসী তথা ভিডিপি ও আনসার, যারা রিজার্ভড আনসার রয়েছেন– তাদের সমন্বয়ে একটা দল গঠন করেছি। তারা আমাদের পাশাপাশি সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন। গ্রামবাসী আমাদের সহযোগিতা করছেন, তারা জানেন যে আমাদের প্রধান দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি বিএসএফ সদস্যদের অঘোষিতভাবে মানুষজনকে হঠাৎ জোর করে এ দেশে পাঠিয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category