• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি নিজের অনুসারীদের নিয়ে একটি ‘সাজানো নির্বাচন’ আয়োজনের চক্রান্ত করছিলেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা হোমনায় অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু মেসির এক প্রপিতামহ ছিলেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কিত আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির ইতালির জাতীয় দলের কোচ হতে সম্মত কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো মায়ের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী জুলাই মাসে ভেন্যু বদলালেও আন্তর্জাতিক শিরোপা জিতেছে স্পেন

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়লকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (০৮ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চ্যানেল-১২ বলছে, সোমবার ইসরায়েলের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে সাইরেন বেজে ওঠার পর হুতিদের মিসাইলটি প্রতিহত করা হয়েছে। মিসাইল ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড।
এর আগে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানে রবিবার গভীর রাতে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে করে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় এবং এরই মধ্যে এই ঘটনাগুলো ঘটে।
পরবর্তীতে ইসরায়েল ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলা চালায়। এসময় তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সূত্র: আনাদোলু


আপনার মতামত লিখুন :
More News Of This Category