• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন ব্যবসায়ীরা দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে : চিফ হুইপ ‘হানি ট্র্যাপ’ ব্ল্যাকমেইল চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৫ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে সেবা দেবেন স্বাস্থ্য আপারা : এলজিআরডি প্রতিমন্ত্রী বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে আমদানি স্বাভাবিক : বাজারে হঠাৎ ছোলার দাম বৃদ্ধি খুলনায় বেড়েছে মুরগি-সবজির দাম

৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি রাজধানীর পল্টন থানার একটি মামলাসহ দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে আরও সাতটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ডা. দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, বর্তমানে দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন এবং আরও ১৩টি মামলায় জামিনের আবেদন বিবেচনায় নিয়ে রুল জারি করা হয়েছে। দীপু মনি দীর্ঘ রাজনৈতিক জীবনে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি বা নির্দেশনার অভিযোগসহ প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলো আইনগতভাবে প্রমাণিত নয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category