• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

পাথরঘাটায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির (৫৫)-কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘ডেভিল হান্ট’ তালিকাভুক্ত হিসেবে মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে পাথরঘাটা পৌর এলাকার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
জানা যায়, মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদু-কে পরাজিত করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন-এর কাছে পরাজিত হন। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেয়নি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category