• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি মুহূর্তে আপ্লুত চাষী আলম

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় ‘হাবু ভাই’ খ্যাত তারকা চাষী আলম। চলতি বছরের ২০ মে আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দী হয়েছেন এই দম্পতি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত।’ প্রিয় তারকার এমন আনন্দের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঢল নেমেছে।
নেটিজেনরা শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। এক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন মাশাআল্লাহ, আল্লাহ আপনার পরিবারকে সুখে-শান্তিতে রাখুক।’ অন্য একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন।’
২০২৩ সালের ২৫ আগস্ট বেশ জাঁকজমকপূর্ণ পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের পর থেকেই বেশ সুখে দিন কাটছে এই দম্পতির। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় সন্তানের আগমনে তাদের সংসার যেন পূর্ণতা পেল।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন চাষী আলম। এই এক চরিত্রই তাকে এনে দেয় আকাশচুম্বী তারকাখ্যাতি। এরপর থেকে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে দর্শকদের বিনোদিত করে যাচ্ছেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category