• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
৩ জুলাই ‘চরকি কার্নিভাল’-এ তারিক আনাম খানের মাস্টার ক্লাস আত্মীয়-স্বজন ও কাছের মানুষেরা সবাই আসছে, শুভেচ্ছা জানাচ্ছে: জন্মদিনে জানালেন দিলারা জামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সতর্ক: ডিএমপি সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পরে কারাগারে পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান প্রবাসীর স্ত্রীর শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাটেরঅেবস্থা বেহাল চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী এখন সুস্থ জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গোল করে কেন কেঁদেছেন, জানালেন মেসি

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : কাতারে বিশ্বকাপ ট্রফি জেতার পর আর্জেন্টিনার এবারের অভিযানের শুরুটাও হলো স্বপ্নের মতো। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অতিমানবীয় হ্যাটট্রিকে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসালেন। এমন দিনেও ভক্তদের নজর এড়ায়নি প্রথম গোল করার পর মেসির চোখের জল।
গোল উদযাপনের সময় আর্জেন্টাইন অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিশ্বকাপের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত তাকে আবেগতাড়িত করেছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানালেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।’
তবে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ এবং পুরো আর্জেন্টিনা দলের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাঠে তার খেলা দেখে কে বলবে, সময়টা এত কঠিন ছিল? তিন গোল করে দলের বড় জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। প্রতিপক্ষ আলজেরিয়াকে নিয়ে মেসি বলছিলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আলজেরিয়া দলে দ্রুতগতির ও পরিশ্রমী কিছু খেলোয়াড় আছে। বল পেলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সৌভাগ্যক্রমে আমরা শুরুতেই এগিয়ে যেতে পেরেছি, এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখি।’
বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলেও আগামীর পথ মোটেও সহজ ভাবছেন না ৩৮ বছর বয়সী এই তারকা। তার মতে, এবারের বিশ্বকাপে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। মেসি বলেন, ‘গত বিশ্বকাপ থেকেই আমরা শিখেছি, এখানে কেউ কাউকে কিছু উপহার দেয় না। সব দলই শক্তিশালী, সংগঠিত এবং নিজেদের মতো করে প্রস্তুত। প্রতিটি ম্যাচই কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
বয়সটা ৩৯ ছুঁইছুঁই। এই বয়সে এসেও মাঠে নিজের সেরাটা দিয়ে যাওয়ার জন্য কী তাকে অনুপ্রাণিত করে, “আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এটা আমার প্যাশন। যখন আমার মন ভালো থাকে, আমি আমার সর্বস্ব দিয়ে দিই। আমরা এখন রাফায়েল নাদালের সিরিজ দেখছি এবং আমি তার সাথে অনেক মিল খুঁজে পাই; আমাদের মধ্যে অনেক মিল আছে, কারণ আমিও আমার সেরাটা দিতে চাই এবং ভালো অনুভব করতে চাই। আমি এভাবেই খেলাটা উপভোগ করি। যতদিন আমি পারব এবং খেলার জন্য ফিট থাকব, আমি এখানেই থাকব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category