• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: একটি পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে আসছেন এক যুবক। একপর্যায়ে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন তিনি। এরপর পোশাক কারখানার দিকে গুলি ছোড়েন। পরে এগোতে থাকেন গুলি করতে করতে।
চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন) সকালের দিকে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কারখানাটির সামনে থেকে গোলাপি টি–শার্ট পরা এক যুবক সড়কের দিকে এগিয়ে আসছেন। এ সময় তাঁর পাশ দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছেন। এরপর সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি–শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাঁকে।
স্থানীয় লোকজনের দাবি, একটি পক্ষ বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। গতকাল গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় বক্তব্য জানতে যুবদল নেতাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পুলিশও তদন্ত স্বার্থে কারও নাম প্রকাশ করতে চায়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত করছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category