• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ফিরছেন মিলা-ফুয়াদ

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ফুয়াদ আল মুক্তাদিরের সুর, সংগীতায়োজনে ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো গান দিয়ে একসময় সাড়া ফেলেছিলেন মিলা। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ফিরছে এই জুটি। তাঁদের নতুন গান ‘কান্ডারি চল’ প্রকাশিত হচ্ছে আগামীকাল। ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব সামনে রেখে তৈরি করা হয়েছে ফুটবল–ভিত্তিক এই গান।
গানটি নিয়ে সোমবার সকালে মিলা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে। “তুমি কি সাড়া দেবে”, “রূপবানে নাচে কোমর দুলাইয়া” গানগুলোর কথা এখনো মানুষ আমাকে মনে করিয়ে দেন। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়েছিল। বলতে পারেন “কান্ডারি চল” শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।’
মিলা জানান, এই গানের কাজ করে আমেরিকায় ফিরে গেছেন ফুয়াদ। তবে আরও কিছু গানের পরিকল্পনা হয়েছে। গানটি প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে ফুয়াদের সঙ্গে আবারও একসঙ্গে মঞ্চে ওঠার পরিকল্পনাও রয়েছে। ফলে দীর্ঘদিন পর এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।
মেসেঞ্জারে ফুয়াদ বলেন, ‘অনেক দিন পর মিলার কণ্ঠ আর আমার সুর-সংগীত দারুণ জমেছে। ওর (মিলা) সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতাটাও দারুণ। আমাদের একসঙ্গে করা গানগুলো আজও মানুষের ভালোবাসা পায়। এত বছর পর আবার একসঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো অনেক স্মৃতি ফিরে এসেছে। আর “কান্ডারি চল” কোনো নির্দিষ্ট দল বা দেশের জন্য নয়; এটি ফুটবলকে ভালোবাসা প্রত্যেক মানুষের জন্য। আমরা ফুটবলকে শুধু একটি খেলা নয়, মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ আর আবেগের এক সম্মিলিত উদ্‌যাপন হিসেবে তুলে ধরতে চেয়েছি।’
‘কান্ডারি চল’-এর মিউজিক ভিডিওর কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। গান ও ভিডিও একযোগে প্রকাশ করা হবে। ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় ও র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটি লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।


আপনার মতামত লিখুন :
More News Of This Category