• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া পেজ চালানোর অভিযোগ, সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীতে কয়েক দিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল : বিপাশা বসু

প্রভাত রিপোর্ট / ২২৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী বিপাশা বসু। তাকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। তার সৌন্দর্য ও লাস্যময়ী চেহারায় কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন। প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন ক্যারিয়ারের মধ্যসময়ে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, আমি তখন ক্যারিয়ারের মধ্যসময়ে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন,‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতোমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন। কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। তার কথায়, ‘আমার ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন, আমি হয়ত পাগল হয়ে গেছি।’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল। প্রাপ্তবয়স্ক ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিপাশার ভাষ্যে, ‘এই ছবির পরে বিভিন্ন বিষয় পরিবর্তন হয়ে গেছে। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে অনেক পরিবর্তন এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও