• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
হলি আর্টিজানের ১০ বছর : ২০১৬ সালের ১ জুলাই, সেই রাতে যা ঘটেছিল বঙ্গোপসাগর হতে খালি হাতে ফিরছেন জেলেরা, পাথরঘাটায় ইলিশের আকাল বাগেরহাটে অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, দোকান সিলগালা, ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ দুর্গাপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ১৫ বছরের গবেষণায় একটি নতুন লাল মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন – আতঙ্কে এলাকাবাসী মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল শহীদ মিনারে শিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষশ্রদ্ধা, গার্ড অব অনার

তবুও জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটির এমন অপ্রত্যাশিত ও ঐতিহাসিক বিদায়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙেছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের এই চরম ভরাডুবিতেও জার্মানির প্রতি নিজের আজীবন আনুগত্য ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি।
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির নাটকীয় হারের পর নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এই তারকার।
স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’
সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় অতীতে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’
উল্লেখ্য, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category