• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী ও বেসরকারি ঋণদাতা চীন ব্যাংকখাত থেকে ২২ হাজার কোটি টাকা বেশি ঋণ সরকারের বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে গম আমদানির শীর্ষে আর্জেন্টিনা ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’: বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম হাসপাতাল থেকে বিদেশে, পাকিস্তানে গর্ভফুল বিদেশে পাচার, গোপন বাণিজ্য যুক্তরাষ্ট্রে প্রচণ্ড গরম,স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ব্যাহত পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডানপন্থী কেইকো ফুজিমোরি আরও তীব্র হতে পারে এল নিনো , বাড়ছে চরম আবহাওয়ার আশঙ্কা

‘আলফা’ মুক্তির আগেই আলোচনায় আলিয়া ভাটের পারিশ্রমিক

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহু প্রতীক্ষিত ছবি ‘আলফা’ মুক্তির আগেই বারবার আলোচনায় উঠে আসছে। ট্রেলার প্রকাশের পর ছবির অ্যাকশন ও নারীকেন্দ্রিক গল্প নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবার এই স্পাই থ্রিলার ছবি মুক্তির আগে সামনে এসেছে এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন আলিয়া ভাট।
প্রতিবেদন অনুযায়ী, ‘আলফা’য় অভিনয়ের জন্য আলিয়া নিয়েছেন ২৫ কোটি রুপি। এই ছবির মূল চরিত্রে আছেন তিনি। আর আলিয়াকে ছবিতে রুদ্ধশ্বাস অ্যাকশন করতে দেখা যাবে। ‘আলফা’ ছবিতে প্রধান খল চরিত্রে আছেন ববি দেওল। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর পারিশ্রমিক ৬ কোটি রুপি। সেই হিসাবে আলিয়ার পারিশ্রমিক ববির তুলনায় প্রায় চার গুণ বেশি। একই অঙ্ক, অর্থাৎ ৬ কোটি রুপি পেয়েছেন প্রবীণ অভিনেতা অনিল কাপুরও। তাঁকেও ‘আলফা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
ছবির আরেক মুখ্য অভিনেত্রী শর্বরীর পারিশ্রমিক তুলনামূলকভাবে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবির জন্য তিনি পেয়েছেন মাত্র ৩ কোটি রুপি। অর্থাৎ আলিয়ার তুলনায় তাঁর পারিশ্রমিক প্রায় আট গুণ কম। ‘আলফা’-তে আলিয়ার পাশাপাশি শর্বরীকেও জোরদার অ্যাকশন করতে দেখা যাবে। তবে এই পারিশ্রমিকের তথ্য নিয়ে যশরাজ ফিল্মস বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
‘আলফা’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি। শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে দুই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরীকে। অন্যদিকে ববি দেওল অভিনয় করেছেন প্রধান প্রতিপক্ষের চরিত্রে। অনিল কাপুরের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আর মাধবনও। আরও খবর যে বিশেষ উপস্থিতিতে মেজর কবির চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে।
প্রকাশিত প্রতিবেদনগুলোয় আরও দাবি করা হয়েছে, প্রায় ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘আলফা’ যশরাজের স্পাই ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। ‘পাঠান’, ‘ওয়ার’ ও ‘টাইগার’ সিরিজের ধারাবাহিকতায় নির্মিত এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো দুই নারীকে কেন্দ্র করে বড় বাজেটের স্পাই-অ্যাকশন গল্প পর্দায় আনছে বলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থাটি।
ইতিমধ্যে ছবির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিন ছবিটি ভালো সূচনা করতে পারে। যদিও শেষ পর্যন্ত দর্শকের প্রতিক্রিয়াই এর বাণিজ্যিক সাফল্য নির্ধারণ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category