• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ৩ মাসের কারাদন্ড ত্রিশালে ১২০ পিচ ইয়াবাসহ আটক-৩ পিরোজপুরে শরীয়তপুরের সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী ও বেসরকারি ঋণদাতা চীন ব্যাংকখাত থেকে ২২ হাজার কোটি টাকা বেশি ঋণ সরকারের বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে গম আমদানির শীর্ষে আর্জেন্টিনা ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’: বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম হাসপাতাল থেকে বিদেশে, পাকিস্তানে গর্ভফুল বিদেশে পাচার, গোপন বাণিজ্য

পিরোজপুরে শরীয়তপুরের সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : শরীয়তপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের পিরোজপুর আগমন উপলক্ষে ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন পিরোজপুরের সাংবাদিকরা। শনিবার (৪ জুলাই) পিরোজপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন এবং দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি মো. আবুল বাশার, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আমাদের সময় ও বাংলানিউজের জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল এবং ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মো. নাঈম তালুকদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও চ্যানেল এস’র জেলা প্রতিনিধি জিয়াউল হক, কোষাধ্যক্ষ ও জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি আল রাজী জোহা এবং কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত।
পরে উভয় জেলার সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত ঐক্য সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category