• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
বাংলাদেশে এআইনির্ভর মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্প চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ বছর বছর বয়সি শিশুকে ধর্ষণ মামলায় সুমন আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকালে আদালতের নির্দেশে গ্রেপ্তার সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুমন উপজেলার আব্দুল কাদেরের ছেলে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদি হয়ে সুমন আহমেদকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ৬ জুলাই বেলা ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে জোড়পুর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক সুমনকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পর আসামি সুমন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে শিশুর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category