• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে নায়িকা পূর্ণিমার জন্মদিন পালন পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী চার বছর আগে গ্রেপ্তার নিয়ে পরীমনি বললেন, ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়িও কিনে নিলেন শাহরুখ খান ভেঙে গেছে দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ও গায়িকা আইইউয়ের প্রেম নতুন কোচ হোর্হে জেসুস বললেন, রোনালদো ফিট থাকলে দলে জায়গা পাবেন এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার নামে শামুকের নাম রাখলেন বিজ্ঞানী বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক বাড়ছেই ‘একজন নিষিদ্ধ, অন্যজন মাফ’ কেন বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়িও কিনে নিলেন শাহরুখ খান

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড তারকা শাহরুখ খান তাঁর ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায়কে যেন আবার নিজের করে নিলেন| ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির বাকি অংশও কিনে নিয়েছেন তিনি, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন| এর ফলে এখন পুরো ভবনের একমাত্র মালিক শাহরুখ|
মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ আগে থেকেই ভবনের বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন| এবার তিনি প্রায় ৩৭ কোটি রুপিতে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন| এই লেনদেনের মাধ্যমে পঞ্চশীল পার্কের পুরো বাড়ির মালিকানা এখন তাঁর হাতে এসেছে|
প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়ি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত| প্রতিবেদনে আরও বলা হয়েছে, জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে| এই বাড়ির গুরুত্ব কেবল আর্থিক নয়, শাহরুখ-গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে| ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাঁদের দাম্পত্য জীবনের শুরু| তখনো শাহরুখ মু¤^াইয়ে স্থায়ীভাবে যাননি, বলিউডেও প্রতিষ্ঠিত তারকা হয়ে ওঠেননি|
পরবর্তী সময় মু¤^াইয়ে গিয়ে শুরু হয় তাঁর অভিনয়জীবনের উত্থান, আর সেই পথ ধরেই তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা| কিন্তু দিল্লির এই বাড়ি তাঁদের জীবনের সেই শুরুর দিনগুলোর নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে|
গৌরী খান আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এই বাড়ি তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা| পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি বহু স্মৃতি ধরে রাখার জন্যই বাড়িটিকে বিশেষভাবে সাজিয়েছেন তিনি|
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে ‘নস্টালজিয়া ওয়াল’—যেখানে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের ˆশশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পোস্টকার্ড, পুরোনো সংগ্রহ এবং পরিবারের প্রিয় উপহার সংরক্ষিত রয়েছে|


আপনার মতামত লিখুন :
More News Of This Category